নড়াইল সদর উপজেলার গুয়াখোলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মধ্যে ঢেউটিন, কম্বল, চাল ও নগদ টাকাসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত সুজিত সেন, কল্পনা সেনসহ তিনটি পরিবারের মধ্যে ৫ বান্ডেল ঢেউটিন, ১০টি কম্বল, ৯০ কেজি চাল ও ১৫ হাজার টাকা বিতরণ করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ারুল ইসলাম, শেখ হাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
গত বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ওই তিনটি পরিবারের বসতঘরসহ চারটি ঘর, ধান, চাল, আসবাব পুড়ে যায়। এ সময় চারটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
