বশেমুরবিপ্রবির মজুরিভিত্তিক কর্মচারীদের ৩ দাবি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১৭৬ জন কর্মচারী চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ ও স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল রবিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা উপাচার্য (ভারপ্রাপ্ত) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে রফিকুল ইসলাম বলেন, দৈনিক স্বল্প মজুরির ভিত্তিতে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমাদের বলা হয়েছিল চাকরি স্থায়ী করা হবে। কিন্তু চার বছর পার হলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। এমনকি গত চার মাস ধরে আমাদের বেতনও বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমাদের দাবি মেনে না নিলে আমরাসহ আমাদের পরিবারকে বিপদের মুখে পড়তে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহনের বক্তব্য নিতে গেলে তিনি মিটিংয়ের ব্যস্ততা দেখিয়ে পরে যোগাযোগ করতে বলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত