প্রেস ক্লাবে গয়েশ্বর

সিনহার পরিণতি দেখে অন্য বিচারপতিরা সাবধান হয়ে গেছেন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৫০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার যে পরিণতি হয়েছে তা দেখে অন্য বিচারপতিরা সাবধান হয়ে গেছেন। তারা আর ন্যায়বিচার করার সাহস দেখাতে পারবেন না। চাইলেও তারা ন্যায়বিচার করতে পারছেন না। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘আর কতকাল বন্দি থাকবেন খালেদা জিয়া-নির্দয়ভাবে কত মরবেন রুবাইয়াত শারমীন রুম্পারা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার যে নির্মম বিদায় হয়েছে তাতে বর্তমানে যারা বিচারপতি আছেন তারাও সাবধান, তাদের পরিণতি এ রকম হোক সেটা তো তারা চাইবেন না। এস কে সিনহার পরে বিচার বিভাগের যে অবস্থা তাতে তারা ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে পারছেন না। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি হবে না, কারণ সেটা নির্ধারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শেখ হাসিনা অনুমতি দেবেন কি-না সেটা নির্ভর করে আরেকটি  দেশের ওপর। কোন দেশে আমরা বসবাস করি?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত