দলীয় পাঁচ রানে ওপেনার রনি তালুকদার উইকেট ছাড়া হওয়ার পর ব্যাটিংয়ে এসে দৃশ্যপট বদলে দিলেন মোহাম্মদ মিঠুন। ঝড়ো ইনিংস খেললেন তিন নম্বরে নামা এই ব্যাটার। তাতে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বড় সংগ্রহ ছুড়ে দিয়েছে সিলেট থান্ডার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে টসে হারা সিলেট। এই সংগ্রহে বড় অবদান মিঠুনের। ৮৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার ৪৮ বলের বলের ইনিংসটিতে রয়েছে চার চার ও পাঁচটি ছক্কার মার।
অন্যদের মধ্যে ২৩ বলে ৩৫ রান করেন ওপেনার জনসন চার্লস। ২৯ রান করেন সিলেটর অধিনায়ক মোসাদ্দেক।
চট্টগ্রামের বোলারদের মধ্যে সবচেয়ে সফল পেসার রুবেল হোসেন। ২৭ রানে দুটি উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রায়াদ এমরিট।
