বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন পাল্টে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এই অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সুপ্রিমে কোর্টে যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সেটি এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি। আমরা যেটুকু জানি বিএসএমএমইউ কর্তৃপক্ষের রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট বাদ দিয়ে অন্য একটি রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে আটকে রাখার ব্যবস্থা করছে সরকার। এতে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
