পঞ্চম দিনের মতো চলছে ১৫ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। উৎসবের তিনটি ভেন্যুতে আজ দেখানো হয় ৪৮ টি চলচ্চিত্র এবং অনুষ্ঠিত হবে স্ক্রিপ্ট লিখন ও মুভি প্রযোজনা সম্পর্কে বিশেষ কর্মশালা যেটি পরিচালনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক নামান রামাচন্দ্র।
আজ কেন্দ্রীয় গণগ্রন্থাগারে ১৫ টি চলচ্চিত্র দেখানো হয়।যার মধ্যে জুয়ায়রিজা মৌ পরিচালিত ফিকশন দ্য ফিয়ার অফ সাইলেন্স, বিপ্লব সরকার পরিচালিত লাইফ ইজ এলসহোয়্যার, এবং জাতীয় জাদুঘরে ৬ টি ও জাতীয় চিত্রশালায় ৮ টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। জাতীয় সংগীত ও নৃত্যকলায় দেখানো ১৯ টি চলচ্চিত্রের মধ্যে জায়েদ সিদ্দীকী পরিচালিত টেল অফ এন এক্লিপটিক টাইম, সাইয়েদ শাহজাদা আল করিম পরিচালিত বিফোর দ্য ল, নাফিসা হোসেন পরিচালিত এ নাইট'স টেল এবং মিতুল আহমেদ পরিচালিত রেস্টলেস নামক বাংলাদেশি চলচ্চিত্র দেখানো হয়।
আজ দেখানো চলচ্চিত্রসমূহের মধ্যে ছিল বিশেষ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরি লাইনাস মিকুতার ডেড ইয়ারস নামক ডকুমেন্টারি দেখানো হয় যার কাহিনি আবর্তিত হয় এক বৃদ্ধ কৃষক ও তার মূক বধির সন্তানকে কেন্দ্র করে। এছাড়াও ছিল জুরি সদস্য ইরানের সাঈদ নেজাতির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইট রেইন্স স্লোলি, যার কাহিনি ছিল এক শিক্ষক ও তার ছাত্রদের স্বাধীনতার সংজ্ঞা শিক্ষণ সম্পর্কে। ছিল ভারতীয় পরিচালক অনির্বাণ দত্তের ডকুমেন্টারি কালিক্ষেত্র। কালীক্ষেত্র থেকে আজকের কলকাতার অজানা অনেক ইতিহাস আর অজানা সত্যকে নিয়ে নির্মিত হয় এ চলচ্চিত্রটি। এছাড়াও ছিল শারোফাত আরাবোভা পরিচালিত রবিঠাকুরের ছোটগল্প কাবুলিওয়ালা অবলম্বনে খায়ালফুরুষ নামক চলচ্চিত্র
আগামীকাল শিল্পকলার সেমিনার রুমে বিকেল ৪ টায় স্বাধীন চলচ্চিত্র প্রযোজনার ওপর জেসি আল্কের একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
