লক্ষ্মীপুরের রামগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রবিউল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে গৃহবধূ বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে এদিন রাতেই এস. আই মহসিনেরর নেতৃত্বে অভিযান চালিয়ে স্থানীয় ভাটরা বাজার এলাকা থেকে ধর্ষক রবিউলকে আটক করে। আটক রবিউল ভাটরা মিঝি বাড়ির মনির মিঝির ছেলে।
সূত্রে জানা যায়, উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা কোনার বাড়িতে সোমবার ভোরে এক গৃহবধূ ফজরের নামাজের অজু করতে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা রবিউল ও তার বন্ধুরা গৃহবধূকে মুখ বেধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার কথা বলে ভয়ভীতি দেখিয়ে ত্রিশ হাজার টাকা দাবি করে রবিউল। বিষয়টি জানাজানি হলে গৃহবধূ তার পরিবারের লোকজন নিয়ে মঙ্গলবার থানায় এসে অভিযোগ দায়ের করে।
এই ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামি রবিউলকে আজ বুধবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
