চাঁদা দাবির মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসা জামিন পেয়েছেন। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ৫ হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন।
এ বিষয়ে পিয়াসার আইনজীবী নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আপন জুয়েলার্সের মালিকের সাবেক পুত্রবধূ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
