চট্টগ্রামেও বিপিএল টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬ পিএম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। ঢাকার মতো এই পর্বেও মাঠে বসে খেলা দেখতে হলে দর্শকদের খরচ করতে হবে কমপক্ষে ২০০টাকা। সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।

এবারের বিপিএলে ঢাকার প্রথম পর্ব মোটেও দর্শক টানতে পারেনি। গ্যালারি থেকেছে ফাঁকা। অনেকগুলো কারণের একটি হিসেবে টিকিটের উচ্চমূল্যকে মনে করছে সবাই। এরপরও অবশ্য চট্টগ্রামে টিকিটের মূল্যে তেমন হেরফের হচ্ছে না।

ঢাকায় মোট পাঁচ ক্যাটাগরির টিকিট পাওয়া গেছে বাজারে। চট্টগ্রামেও তাই। তবে ঢাকায় গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ছিল সর্বোচ্চ ২ হাজার টাকা। চট্টগ্রামের দর্শকেরা সেটি পাবেন ১৫০০ টাকায়।

রোফ টপ টিকিটের মূল্য ১ হাজার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৫০০, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের নির্দিষ্ট বুধ ও সাগরিকার বিটেক মোড়ে মিলবে টিকিট। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনা যাবে।

চট্টগ্রামের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পর্বের খেলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত