উপহার দেওয়া হয়নি বিতর্কিত মুক্তিযোদ্ধা আলমগীরকে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৩ এএম

মির্জাপুরের বিতর্কিত মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন হিরুকে (৬২) বিজয় দিবসের উপহার সামগ্রী দেওয়া হয়নি। গতকাল সোমবার সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী দেওয়া হয়। জানা গেছে, উপজেলার বাওয়ার কুমারজানী গ্রামের আলমগীরের বিরুদ্ধে তার আপন দুই বড় ভাই আবদুল বাছেদ মুন্সী (৭৮) ও বাবলু মিয়া (৭৫) গত ১৪ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তারা উল্লেখ করেন, তাদের ছোট ভাই আলমগীর স্বাধীনতাযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই অংশগ্রহণ করেনি। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে। অভিযোগটি মন্ত্রণালয় থেকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে তদন্তের জন্য পাঠানো হয়। কাউন্সিল অভিযোগটি তদন্ত করছে। এ বছরও বিজয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। তবে পরিবার থেকে অভিযোগ উঠায় সংবর্ধনা ও উপহার সামগ্রী থেকে আলমগীরের নাম বাদ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত