মারা গেছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বিবি, ওএসপি, পিএসসি বীর বিক্রম মঙ্গলবার বিকাল ৫টা ১৩ মিনিটে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত