কিশোরীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কিশোরের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩৮ পিএম

কক্সবাজারের রামুতে কিশোরীকে গলা কেটে হত্যা করার পর এক কিশোরের আত্মহত্যাচেষ্টার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার গোয়ালিয়া পালংয়ের টাইংগাকাটা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খুরশিদা বেগম (১৪) একই এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ আলম সুলতান দেশ রূপান্তরকে জানান, খুরশিদার নিজ বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছে ওই কিশোর। এরপর বাড়ির বাইরে এসে নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা চালায় সে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রামু থানার ওসি মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত ওই কিশোরকে পুলিশি নজরদারির মধ্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত