ফরিদপুর জাতীয় পার্টি: আক্তার সভাপতি সাদেক সম্পাদক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৭:২১ পিএম

ফরিদপুরে সদর উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম ইয়াহহিয়া। সম্মেলনে আক্তার হোসেন খানকে সভাপতি ও মো. সাদেকুজ্জামানকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলার জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।

সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আক্তার হোসের খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শফিকুর রহমান, জেলা যুব সংহতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রাশেদ বিন আহমেদ, সৈয়দ রাশেদুজ্জামান, শরীফ মো. আলাউদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান শাসনামলের সমালোচনা করে বলেন, এই পরিস্থিতির পরিবর্তনের জন্য দেশে জাতীয় পার্টির সরকার দরকার। দেশে এখন দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে। খুন, ধর্ষণসহ সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত