সিইডিপির ৯ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:৪৯ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ অ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) ৯ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে উপাচার্য সিইডিপির ৯ম ব্যাচের প্রশিক্ষণে অংশ নেওয়া ১৪৯ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন। এর মধ্যে দর্শন বিভাগে ৩৩ জন, ইতিহাস বিভাগে ৩৮ জন, হিসাববিজ্ঞান বিভাগে ৪০ জন এবং ভূগোল ও পরিবেশ বিভাগে ৩৮ জনকে সনদ দেওয়া হয়।

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন ও বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক ও  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত