চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবিতে ১২তম দিনের অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুশেমুরবিপ্রবি) দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত কর্মচারীরা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে পরে সেখানে বসেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
