পটুয়াখালীতে দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০৩:২০ পিএম

র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

এ সময় বক্তার বলেন, ‘দৈনিক দেশ রূপান্তরের সমসাময়িক বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে একটি বছরে অনেক পথ এগিয়ে গেছে।

পাঠকের অন্তরে নিরপেক্ষতার আস্থা তৈরি করেছে। দায়িত্বশীল ভূমিকা পালন করতে পেরেছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে এগিয়ে যাবে দেশ রূপান্তর এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত