বারদীতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০৭:০৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকালে বারদী ইউনিয়ন পরিষদ হতে বারদী বাজার মার্কাস মসজিদ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো বারদী ইউনিয়ন পরিষদ এসে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষ হয়।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক জনকণ্ঠের ক্রাইম রিপোর্টার ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর সদস্য সচিব শ্রী শংকর কুমার দে।

 র‌্যালি শেষে দেশ রূপান্তরের বারদী (সোনারগাঁও) সংবাদদাতা জহিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক আল আমিন, আলমগীর হেসেন প্লাবন (দৈনিক আমার বার্তা), কাজী সালাউদ্দীন (দৈনিক আজকের বিজনেস), কাজী নেওয়াজ শরিফ (নতুন সময় টেলিভিশন), সোনারগাঁও প্রেসক্লাবের কবির হেসেন (দৈনিক রুদ্রবার্তা), সভাপতি স্বজন সমাবেশ, দৈনিক যুগান্তর এর দেওয়ান সামসুর রহমান, নারায়ণগঞ্জ জেলার সভাপতি বাংলাদেশ নদী বাঁচাও আন্দলনের জামান ভূইয়া।

এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক এবং  এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত