ফেনীতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১০:০০ পিএম

ফেনীতে দৈনিক দেশ রূপান্তর’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের ডক্টর’স রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের অধ্যাপক ড. সাহেদুল ইসলাম কাওসার।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদারে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিনিধি আবু তাহের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঞা, দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক  শুকদেব নাথ তপন, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ও বাসস প্রতিনিধি  আরিফুল আমিন রিজভী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর ফেনী প্রতিনিধি রাশেদুল হাসান।

দেশ রূপান্তর পাঠক ফোরাম ফেনীর আহ্বায়ক হুসাইন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এসএটিভি প্রতিনিধি মঈনুল ইসলাম রাসেল, ফেনী রিপোটার্স ইউনিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন, সময় টিভি প্রতিনিধি আতিয়ার সজল, ফেনী জেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ইমন উল হক, যমুনা টিভি প্রতিনিধি আরএম আরিফুর রহমান, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, পরশুরাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক সবীর আহমেদ ফোরকান, সোনাগাজী প্রেস ক্লাব দপ্তর সম্পাদক আলমগীর হোসেন রিপন, সামাজিক সংগঠক মঞ্জিলা আকতার মিমি, শেখ মারুফ, মেহেদী হাসান শাহরিয়ারসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত