ভৈরবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলনমেলা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১১:০২ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভৈরব প্রেসক্লাব মিলনায়তন পরিণত হয়েছিলো সাংবাদিক-সংস্কৃতিকর্মীদের মিলনমেলায়।

শৈত্যপ্রবাহজনিত বৈরি আবহাওয়া উপেক্ষা করে সকাল ১০টা থেকে সেখানে একে একে জড়ো হন জাতীয় দৈনিক ও ইলেক্ট্রিক মিডিয়ার স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রের সম্পাদক, প্রকাশকসহ সংবাদকর্মীরা।

আসেন সংগীত পরিচালক, শিল্পী, নাট্যাকার, অভিনেতা, আবৃত্তিকার।

সেখানে তারা আড্ডায় মেতে ওঠেন। শুভকামনা জানান পত্রিকার স্থানীয় প্রতিনিধিকে। কুশলবিনিময় করেন একে অন্যের সঙ্গে। অ্যান্ড্রয়েড ফোনে ছবি তোলা আর হৈহুল্লুড়ে মাতিয়ে তোলেন পুরো মিলনায়তন।

এ সময় দেশ রূপান্তরের উপস্থিত শুভার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজ আমিন।

পরে বেলা ১১টার দিকে সেখান থেকে বের হওয়া একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটেন সাংবাদিক নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত