দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারীতে শোভাযাত্রা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ পিএম

কনকনে শীত আর মৃদু শৈত্য প্রবাহ উপেক্ষা করে নীলফামারীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী’র একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে মিলিত হয়।

দেশ রূপান্তর নীলফামারী প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ভুবন রায় নিখিল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আব্দুল বারী, নীলফামারী টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মোশাররফ হোসেন, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শীষ রহমান, জাতীয় যুব সংহতির জেলা সভাপতি মমিনুর রশীদ সামুন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে সেখানে নীলফামারী প্রতিনিধিকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত