শেরপুরে বর্ণিল আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বঙ্গবন্ধু স্কয়ার প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
র্যালি শেষে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা বিনিময়, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশ রূপান্তরের শেরপুর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন।
শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, এসএ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ, শেরপুর ইয়ু¨থ রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাহিদুল খান সৌরভ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, বাংলাদেশ বুলেটিন’র জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, শেরপুর হিমু পরিবহনের মুখপাত্র শেখ আনাস আপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পাঠকের আস্থাকে সাথি করে চড়াই-উতরাই পাড়ি দিয়ে সফলভাবে প্রথম বর্ষ পূর্তির জন্য দেশ রূপান্তর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইন্টারনেট সভ্যতার এই সময়ে সংবাদপত্রের ক্রান্তিলগ্নে দেশ রূপান্তরের পাঠক প্রিয়তা বৃদ্ধির ব্যাপারেও সবাই উৎসাহ প্রদান করেন।
তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতায় দৈনিক দেশ রূপান্তর ভবিষ্যতে আরও জনপ্রিয়তা পাবে এবং সামাজিক উন্নয়নে আরও ভূমিকা রাখবে।
