দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, র্যালি ও আলোচনা সভা।
আলোচনা সভায় দৈনিক দেশ রূপান্তরকে শুভকামনা জানিয়ে বক্তারা বলেন, ‘দৈনিক দেশ রূপান্তর প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই দেশের অসংখ্য পত্রিকার মধ্যে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ ইতিমধ্যে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে’।
কর্মসূচিতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সিনিয়র সাংবাদিক কার্ত্তিক দাস, প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলু, কোষাধ্যক্ষ মিরাজ খান, দৈনিক বিডিখবরের সম্পাদক লিটন দত্ত, দৈনিক দেশ রূপান্তরের নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তার, সাংবাদিক শরিফুল ইসলাম বাবলু, হাফিজুল নিলু, ইমরান হোসেন, শুভ সরকার, এসকে সুজয় বিশ্বাসসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিতি ছলেন।
এছাড়া বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক মায়া রানী বিশ্বাস, সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায়, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক এসএম আকরাম শাহীদ চুন্নু, স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের সদস্য সচিব গোলক চন্দ্র বিশ্বাস, পৌর কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, তরিকুল ইসলাম সাথী তালুকদার, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
