মার্চে আসছে ‘অভূতপূর্ব’ মডেলের হুয়াওয়ে পি৪০

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০১:৩৩ এএম

গুগলের সফটওয়্যার সার্ভিস বাদ দিয়ে নিজস্ব সব সেবা নিয়ে আগামী মার্চে বাজারে আসবে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৪০ ও পি৪০ প্রো। ফ্রান্সের একটি গণমাধ্যমকে মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন হুয়াওয়ের ভোক্তাদলের প্রধান নির্বাহী রিচার্ড ইউ।

ইউ গত সেপ্টেম্বরে বলেছিলেন, গুগলের অ্যান্ড্রয়েডের বদলে তারা নিজস্ব হারমোনিওএস অপারেটিং সিস্টেম আনতে পারেন এই ফোনে। কিন্তু এখন বলছেন, গুগলের শুধু সফটওয়্যার সেবা বাদ দিয়ে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম রাখা হবে।

তার দাবি, পি৪০ ফোনের মডেল এমন হবে, যা আগে কখনো কেউ দেখেনি।

আমেরিকায় চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করায় তারা গুগলের সফটওয়্যার সেবার নিবন্ধন হারিয়েছে। কিন্তু অ্যান্ড্রয়েড ১০ ওপেন সোর্স হওয়ায় হুয়াওয়ে এ অপারেটিং সিস্টেম বিনা মূল্যে ব্যবহার করতে পারছে।

হুয়াওয়ের দাবি, ফোনটির পিকচার কোয়ালিটি ভালো হবে। পারফরম্যান্স হবে তাদের অন্য ফোনের চেয়ে উন্নত। থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

এ ফোনটি বিশ্বের প্রচলিত সব বাজারে ছাড়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত