বঙ্গবন্ধু বিপিএল’র পনেরোতম ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স ও সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন ছন্দে থাকা খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
চলতি আসরে দারুণভাবে এগিয়ে যাচ্ছে খুলনা। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেই হারেনি তারা। ছয় পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে। সবশেষ ম্যাচে এই ভেন্যুতেই রংপুর র্যাঞ্জার্সকে ৮ উইকেটে হারায় তারা।
ভিন্ন চিত্র সিলেট শিবিরে। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি তারা। সাত দলের মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
খুলনা টাইগার্স একাদশ: রহমতউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, শামসুর রহমান, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদি হাসান, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও রবিউল হক
সিলেট থান্ডার একাদশ: আন্ড্রে ফ্লেচার, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), জনসন চার্লস, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আব্দুল মজিদ, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, মনির হোসেন, ক্রিশমার সান্তোকি, এবাদত হোসেন ও নাভিন-উল-হক
