দেশ রূপান্তর ১ বছরে শীর্ষ দৈনিকের পাশে অবস্থান নিয়েছে: শামীম ওসমান

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০৬:১৪ পিএম

দেশ রূপান্তরের প্রথম বর্ষপূর্তি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোবারক হোসেন কমল খানের আয়োজনে এক আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অনুষ্ঠিত দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার নেতৃস্থানীয় সুধীমণ্ডলী উপস্থিত ছিলেন। তারা সবাই দেশ রূপান্তর পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহসী ভূমিকা পালনের প্রশংসা করেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ একে এম শামীম ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

এ সময় তিনি বলেন, পেশাদার সাংবাদিকদের সমন্বয় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে দেশ রূপান্তর মাত্র এক বছরে প্রচার সংখ্যায় দেশের শীর্ষ দৈনিকগুলোর পাশে অবস্থান গড়ে নিয়েছে। প্রথম বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট সবাইকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি জাহাঙ্গীর ডালিম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবদুর রহিম,  মহানগর শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি আলী হোসেন, ইমাম হোসেন, আরাফাত রহমান জুম্মান, জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত