ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে দেশটির বেশিরভাগ মানুষ। দেশটির সংবাদমাধ্যম এবিপি এবং ভারতীয় আন্তর্জাতিক পোলিং এজেন্সি সি-ভোটারের জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ ভারতীয় সিএএ'র পক্ষে।
দেশটির তিন হাজার নাগরিকের ওপর জরিপ চালিয়ে তারা এ ফলাফল প্রকাশ করে। এদের মধ্যে ৫০০ জন অংশ নেয় আসাম থেকে এবং ৫০০ অংশ নেয় মুসলিম সম্প্রদায় থেকে।
তাদের জরিপে দেখা যায়, বেশিরভাগ মানুষ কেন্দ্রীয় সরকারের পাস করা নতুন নাগরিকত্ব আইন মুসলিম সম্প্রদায়ের বিপক্ষে নয় বলে মনে করে।
জরিপে জানা যয়, ৫৬ ভাগ মানুষ মনে করে সিএএ মুসলিমদের বিরুদ্ধে নয়। এ আইন শুধু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে।
তবে ৩২ ভাগ মানুষ মনে করে এ আইন মুসলিমদের বিরুদ্ধে এবং আট ভাগ বলে, তারা এ বিষয়ে কিছু জানেন না। আর চারভাগের মতে সিএএ সবারই বিরুদ্ধে।
মুসলিমদের মধ্যে ৬৩ ভাগ মনে করে এটা তাদের বিরুদ্ধে, ৩৫ শতাংশ এর পক্ষে রায় দিয়েছে আর এক শতাংশ বলেছে তারা এ বিষয়ে কিছু জানে না।
হিন্দুদের ৬৭ শতাংশ এ আইনের পক্ষে এবং ৩২ শতাংশ বিপক্ষে।
