বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন বাংলাদেশ উপজেলা সেন্ট্রাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন হয়েছে। ফেনী সদর উপজেলা পরিষদ হলরুমে গতকাল শনিবার সকালে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দুলাল মিয়া। কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন রিপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ফেরদাউস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আবদুস শহীদ, কোষাধ্যক্ষ শাকিল খান, যুগ্ম সম্পাদক আবুল হাসেম প্রমুখ। সভায় ২০১২ সালে বিআরডিবির বোর্ড সভায় ইউসিসিএ কর্মচারীদের চাকরি রাজস্বকরণ না হওয়া পর্যন্ত বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে প্রদানের সিদ্ধা‡ন্তর পরও এটি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান বক্তারা।
সভায় চট্টগ্রাম বিভাগে কর্মরত ইউসিসিএ কর্মচারীরা অংশ নেন।
