হাওরে ধানের খড়ের ভেতর অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০৩:৩২ পিএম

নেত্রকোনার মদন উপজেলায় পৌর সদরের হাওরে আমন ধানের খড়ের ভেতর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের ধলিয়াকুড়ি হাওরে কৃষক বোরো জমিতে কাজ করতে গেলে আমন ধানের খড়ের ভেতর মানুষের মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর দুপুরে ময়নাতদন্তরে জন্য লাশ নেত্রকোনার মর্গে প্রেরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে বৃদ্ধের পরিচয় মেলেনি। মরদেহের পাশে একটি বিষের বোতল, একটি চশমা ও কিছু পুড়া কাপড় পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে হয়তো বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত