মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী কায়রো ও বোখারা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ পিএম

আফ্রো-এশিয়ার দুটি শহরকে যৌথভাবে ২০২০ সালের মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে। ইসলামিক এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অরগানাইজেশন (ISESCO) কতৃক নির্বাচিত দুই শহর হলো মিসরের রাজধানী কায়রো ও উজবেকিস্তানের প্রাচীন শহর বোখারা। ২০১৯ সালে মুসলিম বিশ্বের

সাংস্কৃতিক রাজধানী ছিল তিউনিশিয়া। তুরস্কের আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাতোলিয়া নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।

তিউনিশিয়ায় অনুষ্ঠিত সমাবেশে ইসলামিক এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অরগানাইজেশনের প্রেসিডেন্ট সেলিম বিন মুহাম্মদ আল-মালিক এই দুই শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘এ কর্মসূচি পালনের উদ্দেশ্য হলো- বিশ্বব্যাপী ইসলামি দেশগুলোতে সাংস্কৃতিক বিকাশে কাজ করা। ২০১৯ সালে তিউনিশিয়াকে ইসলামিক বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বেছে নেয়া হয়েছিল ঠিক এই কারণে। কেননা ইসলামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে তিউনিশিয়ার রয়েছে গভীর সম্পর্ক।

ইসলামিক এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অরগানাইজেশন বিশ্বব্যাপী ইসলামি সংস্কৃতি বিকাশের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিকভাবে ইসলামি সংস্কৃতি ও শিক্ষার উন্নয়ন এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করা তাদের লক্ষ¨।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত