ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্সে ২৮ পুলিশ সদস্য পুরস্কৃত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:৫২ এএম

ভালো কাজের জন্য কর্মকর্তাসহ ২৮ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল রবিবার সেগুনবাগিচার ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান। সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামানসহ ১৩টি জেলার পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৫ ডিসেম্বর বড়দিন ও ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে কর্মকর্তাদের সক্রিয় থাকতে নির্দেশনা দেন ডিআইজি হাবিবুর রহমান। গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জানান তিনি। গত নভেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ২৮ জন অফিসার, ফোর্সসহ ৩ জন চৌকিদারকে পুরস্কৃত করা হয়। নারায়ণগঞ্জ জেলার এসপি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং টাঙ্গাইল জেলার (মধুপুর) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার দেওয়া হয়। এ সময় ঢাকা রেঞ্জে ২ হাজার ৬৭০টি মামলা রুজু হয়েছে, যা অক্টোবরের তুলনায় ১৮৭টি মামলা হ্রাস পেয়েছে। মাদকদ্রব্য উদ্ধার খাতে ১ হাজার ২৪৫টি মামলা হয়েছে; যা অক্টোবরের তুলনায় ৮০টি বৃদ্ধি পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত