‘নীরব এলাকা’ হিসেবে ঘোষিত সচিবালয়ের আশপাশে হর্ন বাজানোয় ১৮ চালককে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার আব্দুল গণি রোডে খাদ্য ভবনের সামনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম ও কাজী তামজিদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে জানিয়ে আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটরা বলেন, সতর্কতামূলক হিসেবে খুবই কম জরিমানা করা হচ্ছে (১০০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা)। পরবর্তী সময়ে জরিমানার পরিমাণ বাড়ানো হবে। অনেককে হর্ন বাজানোর জন্য সতর্কও করা হচ্ছে।
হর্ন বাজানোর কারণ জানতে চাইলে চালকরা জানান, এ এলাকায় হর্ন বাজানো যায় না; সেটা তারা জানেন না। কেউ জানিয়েছেন, পাশের গাড়ির কারণে তাকে হর্ন দিতে হয়েছে। এদিন অনেকে ক্ষমা চেয়ে শাস্তি থেকে বেঁচেছেন।
