আফগানিস্তানে তালেবান হামলায় নিহত মার্কিন সেনা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:১৮ পিএম

আফগানিস্তানে এক মার্কিন সেনাকে হত্যা করল তালেবানরা। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দজে এই ঘটনা ঘটে। 

রয়টার্স জানায়, তালেবানের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে ঘটনাটি জানায়। মার্কিন সামরিকবাহিনীও বিষয়টি নিশ্চিত করে।

সোমবার নিহত ওই মার্কিন সেনার রক্তাক্ত জিনিসপত্র ও আইডি কার্ডের ছবি প্রকাশ করে তালেবান। এক বোমা বিস্ফোরণে ওই মার্কিন সেনাকে হত্যা করা হয়।

মার্কিন সামরিক বাহিনী জানায়, অভিযানে থাকাকালে তাদের একজন সদস্য নিহত হয়েছে। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত