যশোরে দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আগে এ উপলক্ষে কেক কাটা হয়।
সোমবার বেলা ১২টায় যশোরের প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শিকদার খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব যশোরের সহ সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সম্পাদক আহসান কবির, সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওহাব মুকুল, যশোর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবির রিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান প্রমুখ।
