মেষ : বিদেশের সঙ্গে সম্পর্কিত তরল পদার্থ এবং যানবাহনের ব্যবসা ভালো চলবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। তবে তার চাকরিতে উন্নতি যোগ আছে।
বৃষ : অংশীদারি ব্যবসায় বাধা আসতে পারে। স্ত্রীর বিদেশ ভ্রমণ লাভজনক হবে। আয় ভালো নয়।
মিথুন : চাকরিতে কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। সংসারে স্ত্রীর শাসন বেড়ে যেতে পারে। পাওনা অর্থ দেরিতে আদায় হবে।
কর্কট : বৈদেশিক ব্যবসা ভালোই চলবে। সন্তানের বিদেশ যাত্রা যোগ আছে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
সিংহ : চাকরিতে উন্নতি যোগ আছে। মায়ের রোগ ভয় থাকবে। বন্ধুদের জন্য অবৈধ প্রেমে জড়াতে পারেন।
কন্যা : আত্মীয়র জন্য কর্মক্ষেত্রে অতৃপ্তি বাড়বে। সংসারে ঝামেলা থাকলেও স্বল্প ভ্রমণ হবে। প্রেম-রোমাঞ্চে বাধা আসতে পারে।
তুলা : আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। ব্যবসা বাধাগ্রস্ত হবে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক : ব্যবসা উপলক্ষে বিদেশ গমন হতে পারে। আয় বাড়বে। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
ধনু : ব্যবসায় অর্থ বিনিয়োগ প্রয়োজন হবে। আয় ও সম্পদ বাড়বে। কিন্তু স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
মকর : কর্মক্ষেত্রে দ্বন্দ্বের মাঝেও লাভ হবে। ব্যয় বাড়বে। স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত ব্যবস্থা নিন।
কুম্ভ : ব্যবসায় নতুন সুযোগ আসবে। দেরি হলেও আশা পূরণ হবে। নতুন বিনিয়োগ লাভজনক হবে।
মীন : ব্যবসায় উন্নতি ও সম্পদ বাড়বে। দীর্ঘ ভ্রমণ শুভ হবে। প্রেম-রোমাঞ্চ শুভ হলেও পিতার স্বাস্থ্য ভালো যাবে না।
