চীনের জিনজিয়াং প্রদেশে নিপীড়িত উইঘুর মুসলিমদের প্রতি সংহতি জানিয়েছে হংকংয়ের বিক্ষোভকারীরা। শান্তিপূর্ণ সেই সংহতি সমাবেশে হামলা চলায় পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম উইঘুর জানায়, রবিবার বিকেলে উইঘুরদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন সহস্রাধিক হংকংবাসী।
সমাবেশে অনেককে উইঘুরদের পতাকা উড়াতে দেখা যায়। অনেক পরে আসেন উইঘুরের প্রতীকি মুখোশ। জিনজিয়াংয়ের সম্প্রদায়টির ওপর চীনা সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে নানা পোস্টার ও প্ল্যাকার্ডও প্রদর্শন করেন তারা। যাতে লেখা ছিল,‘ফ্রি উইঘুর’, ‘ফ্রি হংকং’, ‘ফেইক অটোনমি ইন চায়না রেজাল্টস ইন জেনোসাইড’ স্লোগান।
তবে শান্তিপূর্ণ সমাবেশটি ছত্রভঙ্গ করে দেয় দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারীদের ওপর তারা লাঠিপেটা এবং পিপার স্প্রে নিক্ষেপ করে।
বিক্ষোভকারীরা সমাবেশের পাশের সরকারি একটি ভবন থেকে চীনের পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় পুলিশের এক কর্মকর্তাকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পিস্তল তাক করতে দেখা যায়। বিক্ষোভ থেকে অন্তত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশি হামলার ফলে বাধ্য হয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হলেও অংশগ্রহণকারীরা মূল বিক্ষোভের সঙ্গে যোগ দেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের প্রতি পুলিশ রাবার বুলেট ছুড়ে, গুলিতে একজন আহত হয়।
প্রসঙ্গত, চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় এক কোটি উইঘুর মুসলিমের বসবাস। এ জনগোষ্ঠীর ৪৫ ভাগই তুর্কি নৃগোষ্ঠীর। কয়েক দশক ধরে চীনের বিরুদ্ধে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও গড়ে তোলে উইঘুররা।
পরবর্তীতে তাদেরকে দমন করতে এ জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতার ওপর আরও বেশি কঠোরতা অবলম্বন করে বেইজিং সরকার।
নভেম্বরে উইঘুরদের ওপর নির্যাতনের বিপুল পরিমাণ সরকারি তথ্য ফাঁস হয়েছে। এতে দেখা যায়, অন্তত ১০ লাখ উইঘুরকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছে।
