বিরল হুবারা শিকারে বাহরাইনের রাজপরিবারকে অনুমতি পাকিস্তানের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:০৮ পিএম

বিরল প্রজাতির পাখি হুবারা বাস্টার্ড শিকার করতে পাকিস্তানের দ্য ফেডারেল সরকার থেকে বিশেষ অনুমতি নিয়েছে বাহরাইনের রাজপরিবার।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, রাজা শেখ হামাদ বিন ইসা বিন সালমান আল খলিফাসহ তার পরিবারের আরও পাঁচজনকে ২০১৯-২০ মৌসুমে এই অনুমিত দেওয়া হয়েছে।

মধ্য এশিয়া অঞ্চলের এই পাখি শীতকালে বিভিন্ন দেশে পাড়ি দেয়। আরব শিকারিদের কারণে তাদের অস্তিত্ব পড়েছে হুমকির মুখে।

নভেম্বর থেকে সামনের ৩১ জানুয়ারি পর্যন্ত দশ দিনে রাজপরিবারের একজন শিকারি ১০০টি হুবারা শিকার করতে পারবেন।

বিশেষ অনুমতি পাওয়া পাঁচজনের ভেতর ইসা বিন সালমান ছাড়া নাম আছে তার চাচা শাইখ ইব্রাহিম বিন হামাদ বিন আবদুল্লাহ আল খলিফার। বাকিদের মধ্যে রয়েছেন তার কাজিন এবং উপদেষ্টা।

সবাইকে আলাদা আলাদা অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট অঞ্চল থেকেই কেবল তারা শিকার করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত