নেত্রকোনার মদনে পরকীয়া প্রেমের অভিযোগে প্রেমিক-প্রেমিকাকে শ্রীঘরে প্রেরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার তাদের নামে যৌন উপদ্রব আইনে মদন থানায় একটি মামলা হয়েছে। মামলার পর তাদের নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, আখাশ্রী গ্রামে সোমবার রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগে নিজ বাড়িতে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন ওই নারী। এ সময় তার স্বামী বাড়ি ফিরে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। স্বামীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা বন্ধ করে পুলিশে খবর দেন। পুলিশ ওই রাতেই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে এসআই মোশাররফ হোসেন বাদী হয়ে প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে থানার একটি যৌন উপদ্রব আইনে একটি মামলা দায়ের করেন।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, আখাশ্রী গ্রামে পরকীয়া প্রেমের খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। উভয়ের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে তাদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
