সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৮ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৮ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১৮ হাজার ১৪৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।  

মঙ্গলবার রাত ১০ টার দিকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া এসএমএস -এর মাধ্যমে প্রার্থীরা ফলাফল জানতে পারবেন।

এছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নন্বর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত