মেষ: সুতা, আঁশ জাতীয় বা গবেষণামূলক শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসবে। শত্রুরা দমন থাকবে। স্ত্রীর আয় বাড়বে।
বৃষ: অংশীদারি ব্যবসায় সুফল পাওয়া যাবে। তবে দাম্পত্য কলহ থাকবে। সংসারে অশান্তি বিরাজ করবে।
মিথুন: পেটের পীড়া ও স্নায়ুরোগ বাড়বে। ব্যবসায় পুঁজি লগ্নি করতে হবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।
কর্কট: কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য প্রয়োজন হবে। স্ত্রীর বিদেশ ভ্রমণ যোগ আছে। সন্তানের পরীক্ষার শুভ ফল পাওয়া যাবে।
সিংহ: কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও ব্যবসায় অনেক সুযোগ পাবেন। শিক্ষক ও সাংবাদিকদের বিশেষ সুযোগ আসবে। মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে।
কন্যা: ব্যবসায় আত্মীয়দের সহযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। প্রেম-রোমাঞ্চ শুভ।
তুলা: বৈদেশিক ব্যবসায় প্রচুর লাভ হবে। শত্রুরা চাপ সৃষ্টি করলেও সংসারের শান্তি বজায় থাকবে। বন্ধুরা উপকারী ভূমিকা পালন করবে।
বৃশ্চিক: ব্যবসা উপলক্ষে বিদেশ গমন যোগ আছে। স্নায়ু পীড়ায় কাবু হয়ে পড়তে পারেন। আয় বাড়বে।
ধনু: গোপন শত্রুদের তৎপরতায় দাম্পত্য দ্বন্দ্ব রয়ে যাবে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হবে। আয় বাড়তে পারে।
মকর: কর্মস্থলে ঝামেলা ও ব্যবসায় তার প্রভাব পড়বে না। তবে অত্যধিক ব্যয়ের জন্য দুশ্চিন্তা বাড়বে। রোগে আক্রমণ যোগ আছে।
কুম্ভ: ব্যবসার জন্য অনেক নতুন যোগাযোগ পরিলক্ষিত হয়। ব্যবসায় অর্থ বিনিয়োগ শুভ হবে। প্রেম-রোমাঞ্চ শুভ নয়।
মীন: ব্যবসার জন্য বিদেশে যেতে হবে। কাজের চাপ বাড়বে। তবে তদ্রূপ আয় বাড়বে না।
