বাবুল চিশতীর স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৪ পিএম

বিলুপ্ত ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতী ও মেয়ে রিমি চিশতীকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই মামলায় গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুজনের করা আগাম জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেয়। দুজনকে আদেশের দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আদালতে দুজনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত