বন্দি বিএনপি নেতা আসলামের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৬ পিএম

কারাবন্দি বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদ বিবরণী দাখিল না করায় কমিশনের উপপরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে গতকাল মঙ্গলবার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ এ মামলা করেন। গতকাল দুদকের করা মামলায় বলা হয়, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার দক্ষিণ ভাটিয়ারি এলাকার মোহাম্মদ গোলাম হোসেন চৌধুরীর ছেলে আসলাম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহিভর্‚ত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হয়। আসলাম চৌধুরী ও তার স্ত্রী জামিলা নাজনীল মাওলার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেওয়া হয়। আসলাম চৌধুরী কারা কর্র্তৃপক্ষের মাধ্যমে নোটিস গ্রহণ করে কয়েক দফায় সময় নেন। কিন্তু তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। নোটিস গ্রহণ ও সময় নেওয়ার দীর্ঘদিন পার হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। যার ফলে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে সাড়ে তিন বছরের বেশি সময় কারাগারে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত