চট্টগ্রাম পর্ব শেষে বোলিংয়ে সবার সেরা মেহেদী রানা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল আবারো ঢাকায় ফিরতে যাচ্ছে। মঙ্গলবার শেষ হয়েছে বিপিএলের দ্বিতীয় পর্ব তথা চট্টগ্রাম পর্বের খেলা। শুক্রবার থেকে শুরু হবে ঢাকা পর্বের (তৃতীয় পর্ব) খেলা।

ঢাকার প্রথম পর্ব ও চট্টগ্রাম পর্ব-এই দুই পর্ব মিলে এখন পর্যন্ত ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যে ম্যাচগুলো শেষে বোলিংয়ে সাফল্যে সবার ওপরে আছেন বাংলাদেশি তরুণ মেহেদী হাসান রানা।

২২ বছর বয়সী রানা খেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েছে। এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। দারুণ বোলিংয়ে আসরে শুরু থেকেই আলোচনায় এই তরুণ। দুই ম্যাচে তিনি নিয়েছেন ৪ উইকেট করে।

এখন পর্যন্ত আসরে আর কোনো বোলারই ১০ উইকেট পাননি। ৯ উইকেট নিয়ে দ্বিতীয় সফল বোলার রাজশাহী রয়্যালসের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে- মুজিব উর রহমান (কুমিল্লা ওয়ারিয়র্স), সৌম্য সরকার (কুমিল্লা ওয়ারিয়র্স) ও রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)। তিনজনেরই শিকার অবশ্য ৮ উইকেট করে।

সেরা দশে আছেন বাংলাদেশের আর দুই বোলার। ৭ উইকেট শিকার করে অষ্টম স্থানে কুমিল্লা ওয়ারিয়র্সের আল-আমিন হোসেন। ৬ উইকেট নিয়ে রংপুরে রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান আছেন দশম স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত