সিরাজগঞ্জে ভূমিহীনদের পুনর্বাসন দাবি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:৩২ এএম

সিরাজগঞ্জ শহরের কাটাখালি খালপাড়ের বাসিন্দাদের পুনর্বাসন ও উচ্ছেদ বন্ধের দাবিতে গতকাল বুধবার সকালে কড়িতলা মোড়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিরপুর হায়দারপাড়া, চররায়পুর, রামগাতী ও রেলওয়ে কলোনি এলাকার কয়েকশ গৃহহীন নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

মিরপুর হায়দারপাড়ার ভূমিহীনদের পক্ষ থেকে আয়োজিত আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে  সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন, প্যানেল মেয়র-২ রোমানা রেশমা, মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, কাউন্সিলর আলাউদ্দিন শিশির, শ্রমিক নেতা আবদুল কুদ্দুস, যুবলীগ নেতা রুবেল আহমেদ, রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু শেখ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত