জামায়াতের নতুন সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:৪৫ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি ২০২০-২২ কার্যকালের জন্য এ পদের জন্য নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে শপথবাক্য পাঠ করান।

 গতকাল বৃহস্পতিবার জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন (ফুলতলা ও ডzমুরিয়া) নির্বাচনী এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন।  ২০১৭ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত