জাতীয় দলের পর বিশ্বের নানা দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো শোয়েব মালিক মনে করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঠিক পথেই আছে। আর এ জন্য তিনি আয়োজকদের প্রশংসাও করেছেন।
‘বিপিএল ভালো লিগের একটা। প্রতিবছর এটা আরো উন্নত হচ্ছে। আর তা দেশ ও সংস্থার জন্য ভালো কিছুর ইঙ্গিত দেয়,’ মন্তব্য করে মালিক বলেন, ‘এখানে সবকিছু ঠিক পথে এগুচ্ছে বলে আমি মনে করি। আয়োজকদের তাই অভিনন্দন জানাতে চাই।’
১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শোয়েবের যুক্তি, ‘‘বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল, অনুর্ধ্ব-১৯ দলের অনেকেই এখানে পারফর্ম করছে। তার মানে হলো বিপিএল সঠিক পথেই আছে।’’
‘বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমার মনে হয় শিগগিরই তারা বড় কোনো শিরোপা জিতবে।’
