নতুন অ্যাপে ‘অ্যামেজিং ডিলস’ অফার নিয়ে এসেছে বিকাশ। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করে কোকা-কোলা, পেপসি অথবা লাইফবয় সাবানের মতো পণ্য কেনা যাবে মাত্র ১ টাকায়! এক্ষেত্রে বিকাশ অ্যাপ দিয়ে ৩০ টাকা পেমেন্ট করে ৪০০ মিলি কোকা-কোলা কিনে সঙ্গে সঙ্গেই ক্যাশব্যাক পাওয়া যাবে ২৯ টাকা। মানে মাত্র ১ টাকায় কোকা-কোলা!
দেশজুড়ে নির্দিষ্ট দোকানে নতুন অ্যাপ দিয়ে ৩০ টাকা পেমেন্ট বিকাশ করে ৫০০ মিলি পেপসি, ৪০০ মিলি কোকা-কোলা অথবা ১০০ গ্রাম লাইফবয় সাবান কিনলে সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ২৯ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক বিকাশ অ্যাপে লগইন করেই দেখতে পাবেন তার এলাকার কোন দোকানে অফারটি চলছে। যেমন একজন গ্রাহক ধানমন্ডি এলাকায় গিয়ে বিকাশ অ্যাপে লগইন করলে ওই এলাকায় যত অফার তার তালিকা দেখতে পাবেন। আবার গুলশান এলে তা গুলশানের লোকেশন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত একজন গ্রাহক একবার অফারটি নিতে পারবেন।
বিকাশ অ্যাপের মাধ্যমে এই ১ টাকার অফারটি পেতে হলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। বিকাশ অ্যাকাউন্ট না থাকলে জাতীর পরিচয়পত্র দিয়ে মিনিটেই অ্যাকাউন্ট খোলা যাবে। তারপর সাইনআপ করে লগইন করলেই উপভোগ করা যাবে অ্যামেজিং ডিলসের এই অফার। আর যাদের ইতিমধ্যে বিকাশ অ্যাকাউন্ট আছে তারা শুধু লগইন করেই এলাকার নির্দিষ্ট দোকান থেকে বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করেই উপভোগ করতে পারবেন এই অফারটি।