বার্সার বিরুদ্ধে বোনাস না দেওয়ার অভিযোগ ভিদালের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩১ পিএম

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে ‘প্রাপ্য বোনাস’ না দেওয়ার অভিযোগ তুলেছেন আর্তুরো ভিদাল। খবর এবিসির।

চিলির এই মিডফিল্ডারের দাবি, বার্সার কাছে তিনি ২.৪ মিলিয়ন ইউরো পান।

ভিদাল বলছেন, গত বছর তাকে ১.৭ মিলিয়ন ইউরো বোনাস দেওয়া হয়েছে। পাওয়ার কথা ৪.১ মিলিয়ন ইউরো।

বার্সেলোনা আবার বলছে, ভিদাল যেটা দাবি করছেন সেটা তার পাওয়ার কথা ছিল না।

ভিদালের দাবি অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না। প্রভাবশালী সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সফার বিতর্ক থেকে সুবিধা আদায় করতে বোনাসের অভিযোগ তুলে কারসাজি করে থাকতে পারেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত