সাতক্ষীরায় সেমিনারে বক্তারা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় খানবাহাদুর আহ্ছানউল্লার ভূমিকা অনস্বীকার্য

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান ও সম্পৃক্ততা ছিল অনস্বীকার্য। বাংলাদেশ প্রতিষ্ঠার প্রায় সব আন্দোলনই অঙ্কুরিত হয়েছিল ঢাকা বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে। ঢাকা বিশ^বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর শুভক্ষণে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। একটি জনগোষ্ঠীর সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী ও জ্ঞানচর্চার প্রধান বাতিঘর হিসেবে এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক পালাবদলের প্রধানতম কেন্দ্র হিসেবে ১০০ বছরে ঢাকা বিশ^বিদ্যালয়ের পথচলায় রয়েছে বৈচিত্র্যময় আড়ম্বর।

সাতক্ষীরার নলতায় আহ্ছানিয়া মিশন মিলনায়তনে মিশনের প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লার ১৪৬তম জন্মবার্ষিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাংসদ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী। বিশেষ অতিথির বক্তব্য দেন ড. আবদুল মজিদ, সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি মুহাম্মদ সেলিমউল্লাহ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত