সংবাদপত্র, সাংবাদিকতার মনোন্নয়ন ও মান সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইসতিয়াক রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, বিশ্বজুড়ে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা বলেই সাংবাদিকদের আলাদা সম্মান জানানো হয়।
