ঠাকুরগাঁওয়ে সুমনা হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:০৩ এএম

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমনা হাসান হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলাবাসী ও মানবকল্যাণ পরিষদের ব্যানারে অভিভাবক ও শিক্ষার্থীরা।

গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।  প্রতিবাদ সভায় বক্তারা সুমনা হাসানের হত্যাকারী রিয়াজ মাহমুদ কাননের ফাঁসির দাবিসহ ঘটনার সঙ্গে জড়িত সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা লাবণী আক্তারকেও আইনের আওতায় আনার দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত